আল্লাহ তাআলা বলেন; আপনার প্রতিপালক ফায়সালা করে দিয়েছেন যে, তোমরা আল্লাহ ছাড়া আর কারো ইবাদাত করবে না এবং মাতা-পিতার সাথে সদ্ব্যবহার করবে। ১
আল্লাহ তাআলা বলেন: আমি বনী ইসরাঈলের নিকট থেকে অঙ্গীকার নিয়েছি যে, তোমরা আল্লাহ ছাড়া আর কারো উপাসানা করবে না এবং মাতা-পিতার সাথে সদ্ব্যবহার করবে।২
তোমার আল্লাহর ইবাদাত-বন্দেগী করো, তাঁর সাথে কাউকে শরীক করো না। আর মাতা-পিতার সাথে সৎ ও সদয় ব্যবহার করো।৩
তিনি আরো বলেন : তোমরা আল্লাহর সাথে অপর কাউকে শরীক করো না, মাতা-পিতার সাথে সদ্ব্যবহার করো।৪
তিনি অন্য এক আয়াতে বলেন: তোমরা মাতা-পিতা যদি আমার সাথে এমন সব বিষয়ক শরীক করতে পীড়াপীড়ি করে, যার জ্ঞান তোমার নেই, তবে তুমি তাদের কথা মানবে না এবং দুনিয়াতে তাদের সাথে সদ্ভাবে সহঅবস্থান করবে।৫
উপরোক্ত আয়াতসমূহে আল্লাহর ইবাদত-বন্দেগী করার ও তাঁর সাথে কাউকে শরীক না করার নির্দেশের পাশাপাশি মাতা-পিতার সাথে সদ্ব্যবহার করার নির্দেশ দেয়া হয়েছে। অতএব, আল্লাহর হকের বড় হক হচ্ছে, মাতা-পিতার হক।
Post new comment