k. পিতার আনুগত্য

হযরত আবদুল্লাহ ইবন উমার (রা) বলেন, আমার বিবাহ বন্ধনে এমন একজন মহিলা ছিল যাকে আমি ভালোবাসতাম। অথচ আমার পিতা উমার (রা) তাকে অপছন্দ করতেন। একদিন তিনি আমাকে বললেন, তুমি তাকে তালাক দাও। আমি তালাক দিতে অস্বীকার করলে উমার (রা) রাসূলুল্লাহ (সা) কে বিষয়টি অবহিত করলেন। রাসূলুল্লাহ (সা) আমাকে বললেন : তাকে তালাক দাও এবং তোমার পিতার আনুগত্য করো। আমি তাকে তালাক দিলাম।২ : আবূ দাউদ, আদব, অনু: বিররুল ওয়ালিদাইন, ৪ খ, পৃ. ৩৩৫; আল মুস্তাদরাক, কিতাবুল বির ওয়াস সিলা, ৪ খ, পৃ. ১৫২।

একব্যক্তি হযরত আবু দারদা (সা) এর নিকট এসে বলল, আমার পিতা আমাকে অনেক পীড়াপীড়ি করে বিয়ে দিয়েছেন। এখন তিনি আমাকে নির্দেশ দিচ্ছেন, আমার সে স্ত্রীকে তালাক দেয়ার জন্য। আবু দারদা (সা) বলেন, আমি তোমাকে এ কথা বলতে পারবো না যে, তুমি তোমার পিতা-মাতার নাফরমানী করো এবং এ কথাও বলব না যে, তুমি তোমার স্ত্রীকে তালাক দাও। তবে তুমি চাইলে আমি তোমাকে একটি হাদীস শুনাব যা আমি রাসূল (সা) এর কাছে থেকে শুনেছি। আমি তাঁকে বলতে শুনেছি, পিতা জান্নাতের শ্রেষ্ঠ দরজা, তুমি যদি চাও, তাহলে একটাকে ভেঙ্গে ফেলতে পারো। < আত-তারগীব ওয়াত তাবহীব, ৩ খ, পৃ. ৩১৬-৩১৭; ফাতহুর রব্বানী; ১৯ খ, পৃ. ৩৮>

Post new comment

The content of this field is kept private and will not be shown publicly.
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd>
  • Lines and paragraphs break automatically.
  • You may use [inline:xx] tags to display uploaded files or images inline.

More information about formatting options

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.

ফেসবুক ফ্যান


সাম্প্রতিক মন্তব্য

পড়া লেখা

নতুন সদস্য

  • Beeboutcell
  • saifulalam21
  • sohail.ahsan
  • meardoleandor
  • biplob.haque
  • ladislavapene44
  • melrkdmopo
  • lepelerorm
  • mehelroler
  • filipaurelia91

অনলাইনে আছেন

There are currently 0 users and 10 guests online.