হযরত আবূ তুফায়েল (রা) বলেন, আমি দেখলাম, নবী (সা) জিয়রানা নামক স্থানে গোশত বন্টন করেছিলেন। এমন সময় একজন মহিলা এসে সরাসরি নবী (সা) এর নিকটে চলে গেলেন। তিনি তাঁর জন্য নিজের চাদর বিছিয়ে দিলেন। অত:পর ভদ্র মহিলাটি তার ওপর আসন গ্রহণ করলেন। (বর্ণনাকারী বলেন) আমি লোকদের কাছে জানতে চাইলাম, ইনি কে? তারা বললেন, ইনি হচ্ছেন রাসূল (সা) এর দুধ মা-হযরত হালীমা সাদিয়া (সা)। তিনি তাঁকে দুধ পান করিয়েছিলেন। (১। আবূ দাউদ, ৪ খ, পৃ. ৩৩৭।)
Post new comment