লেখক : সাইয়েদ আবুল আ'লা মওদুদী
অনুবাদ : মুহাম্মাদ আব্দুর রহীম

বইয়ের আলোচ্য বিষয়সমূহ
১. মুসলমান হবার জন্য জ্ঞানের আবশ্যকতা
২. মুসলমান ও কাফেরের মধ্যে বিশেষ পার্থক্য
৩. ভাববার বিষয়
৪. কালেমায়ে তাইয়্যেবার অর্থ
৫. পাক কালেমা ও নাপাক কালেমা
৬. কালেমায়ে তাইয়্যেবার প্রতি ঈমান আনার উদ্দেশ্য
প্রত্যেক মুসলমানই একথা ভালো করে জানে যে, দুনিয়ায় ইসলাম আল্লাহ তাআলার একটি সবচেয়ে বড় নিয়ামত। আল্লাহ তাআলা তাকে হযরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উম্মত করে সৃষ্টি করেছেন এবং ইসলামের ন্যায় এত বড় একটা নিয়ামত তাকে দান করেছেন বলে প্রত্যেক মুসলমান আল্লাহর শোকর আদায় করে থাকে। এমন কি, স্বয়ং আল্লাহ তাআলাও ইসলামকে মানুষের প্রতি সবচেয়ে বড় ও উৎকৃষ্ট নিয়ামত বলে ঘোষণা করেছেন। বলেছেন: “আজ আমি তোমাদের আনুগত্যের বিধান (জীবন বিধান) পরিপূর্ণ করে দিলাম, তোমাদের প্রতি আমার নিয়ামত সম্পূর্ণ করলাম এবং ইসলামকে তোমাদের জীবন বিধান হিসেবে মনোনীত করলাম।” (সূরা মায়েদা: ৩)
ইমানের হাকীকত
ইমানের হাকীকত
Post new comment